• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পবিপ্রবির ৭ হলের নাম পরিবর্তন

   ২ জুলাই ২০২৫, ০৪:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাতটি আবাসিক হলের নামকরণে আনা হয়েছে পরিবর্তন। এর মধ্যে কিছু হলে পুরোনো নাম ফিরিয়ে আনা হয়েছে, আবার কিছু হলে নতুনভাবে নামকরণ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের ৫৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নাম পরিবর্তন হয়। বিষয়টি জানিয়ে মঙ্গলবার (১ জুলাই) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত একটি পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান–২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে গঠিত সুপারিশ কমিটির ভিত্তিতে এবং ৩০ এপ্রিল অনুষ্ঠিত রিজেন্ট বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এই প্রশাসনিক আদেশ কার্যকর করা হয়েছে।

নতুন নামকরণ অনুযায়ী মূল ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর নাম বদলে রাখা হয়েছে বিজয়-২৪। এছাড়া শের-ই বাংলা হল-১ এবং শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে পূর্ববর্তী নাম শহীদ জিয়াউর রহমান হল-১ ও শহীদ জিয়াউর রহমান হল-২ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

নারী শিক্ষার্থীদের আবাসিক হলেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। মূল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে হয়েছে রাবেয়া বসরী হল এবং বরিশাল ক্যাম্পাসের একই নামে থাকা হলের নতুন নাম হয়েছে সুলতানা রাজিয়া হল। এছাড়া নির্মাণাধীন নতুন দুটি হলের নাম রাখা হয়েছে যথাক্রমে শের-ই বাংলা হল (ছাত্রদের জন্য) এবং চাঁদ সুলতানা হল (ছাত্রীদের জন্য)।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পরিসরে হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এলো শিক্ষার্থীদের ধারাবাহিক দাবির প্রেক্ষিতে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট বরিশাল ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং ১২ ডিসেম্বর মূল ক্যাম্পাসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভাঙচুর করেন কিছু শিক্ষার্থী। ওই সময় থেকেই আবাসিক হলগুলোর ‘নামকরণে রাজনৈতিক প্রভাব’ নিয়ে প্রশ্ন তোলেন তারা।

তবে সব ক্ষেত্রে ঘটনা সহজ ছিল না। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙার সময় কিছু আবাসিক শিক্ষার্থী বাধা দিয়ে তোপের মুখে পড়েন। পরে প্রশাসনের সঙ্গে একাধিক দফা আলোচনা এবং কমিটি গঠনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এই সিদ্ধান্ত সমান অধিকারের চেতনা ও শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার অংশ হিসেবেই দেখা উচিত।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য
স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাবি উপাচার্য