• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে

শহীদ আবু সাঈদ দিবস পরিবর্তনে নিন্দা জানালেন সাঈদের বড় ভাই

   ২ জুলাই ২০২৫, ১০:৩১ এ.এম.
মৃত্যুর আগে শহীদ আবু সাঈদ, ইনসার্টে বড় ভাই আবু হোসেন। ছবি সংগৃহীত

রংপুর প্রতিনিধি

সরকার ঘোষিত শহীদ আবু সাঈদ দিবস পরিবর্তনে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন আবু সাঈদের বড় ভাই আবু হোসেন।

তিনি বলেন, ‘১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে। তারা যদি আগেই ঘোষণা দিতেন, ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস”। তাহলে আপত্তির জায়গাটা কম থাকত। কিন্তু ঘোষণা দিয়ে একজন আইকনিক শহীদের এই ধরনের অপমান আমরা পরিবারে পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। যার অনুপ্রেরণায় যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে, তার জন্য তারা একটা দিন রাখতে পারলেন না।’

মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরুর আগে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন। শহীদ আবু সাঈদের রংপুরের পীরগঞ্জের বাড়ি থেকে এ পদযাত্রা শুরু হয়।

আবু সাঈদের ভাই আক্ষেপ করে বলেন, ‘আমরা ইতিপূর্বে দেখেছি, অনেক দিবস পালন করা হয়েছে, অনেক মানুষের নামে। যাদের জাতির জন্য এক পয়সারও উপকার ছিল না। তাদের নামে দিবস পালন করা হয়েছে। কিন্তু শহীদ আবু সাঈদের মৃত্যুর দিনটা “আবু সাঈদ শহীদ দিবস” ঘোষণাতে সমস্যাটা কোথায় ছিল। আমরা যুগে যুগে তো দেখে আসছি। বিভিন্ন বিপ্লবের শহীদের বিভিন্নভাবে স্মরণ করা হয়।’

১৬ জুলাই “শহীদ আবু সাঈদ দিবস” রাখার দাবি করে আবু হোসেন বলেন, ‘আমাদের দাবি, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ছিল, আমরা এটা শহীদ আবু সাঈদ দিবসই চাই। জুলাই শহীদ দিবস যেটা আছে, জুলাইয়ের যে কোনো দিন সেটা সরকার এটা পালন করতে পারে। ১৬ জুলাই যার আত্মত্যাগ এত বড় বিপ্লব সংঘটিত হলো। তাকে এভাবে অবহেলা করা আমরা পরিবারে পক্ষ থেকে মেনে নিতে পারছি না।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গাবালীতে এতিমখানার শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
রাঙ্গাবালীতে এতিমখানার শিশুশিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা তৈরির নির্দেশ ত্রাণ মন্ত্রীর
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের নির্ভুল তালিকা তৈরির নির্দেশ ত্রাণ মন্ত্রীর
নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন