{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’

বহিস্কৃত নেতাকে মারধর করল বিএনপি

   ২৯ জুন ২০২৫, ০৪:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে বিবস্ত্র করা হয়েছে। রোববার (২৯ জুন) দুপুর আনুমানিক একটায় বন্দর উপজেলার মদনপুর এলাকায় হরিপুর পাওয়ার প্ল্যান্টের সামনে তিনি হেনস্তার শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এ সময় একদল ব্যক্তি তাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগালি করে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্ধার করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যে হেনস্তার ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আতাউর রহমান মুকুলকে 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছেন। তার পাঞ্জাবি প্যান্ট খুলে বিবস্ত্র করা হয়েছে। পরনে ঝুলন্ত ছেঁড়া ধরে এক ব্যক্তি তাকে টেনে হেঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে একটি অটো রিকশায় তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে জানা যায়, আহত আতাউর রহমান মুকুলকে শহরে তার মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

মুকুলের অভিযোগ, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমানোরফে ডন বজলুর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা ও হেনস্তা করা হয়েছে।

আহত আতাউর রহমান মুকুল বলেন, মদনপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার (দরপত্র) দাখিলের শিডিউল ছিল। সে কারণে তিনি সেখানে যান। এসময় ডন বজলুর নেতৃত্বে অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে তাকে হেনস্তা করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, কিছুক্ষণ আগে ঘটনাটি আমি শুনেছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোঁজ খবর নিচ্ছি। এছাড়া তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সে বিষয়টিও আমরা খতিয়ে দেখব। যদি কোন মামলা থাকে তবে সে অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নেব।

হেনস্তার শিকার আতাউর রহমান মুকুল ইতিপূর্বে বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন। গত ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তৎকালীন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এ কেএম সেলিম। ওসমানের বিভিন্ন রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করার অভিযোগে আতাউর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাতকড়া খুলে পালাল ৩২ মামলার আসামি
ভারি বৃষ্টি ও উজানের ঢলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।  ছবি: সংগৃহীত
৩ নদী পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার আশঙ্কা
চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। ছবি: ভিওডি বাংলা
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু