• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অবসরোত্তর ভিভিআইপি মর্যাদা কমিয়েছে সরকার রাজনৈতিক সমস্যার গভীর উৎস হচ্ছে আদর্শগত সংকট হাবীবুর রহমান বিআরটিএ’র নতুন চেয়ারম্যান সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ১১৭৪ মামলার শুনানি, নিষ্পত্তি ৪০৯টির ২ মে থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু বজ্রাঘাতে ৯ জেলায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু সংসদ সচিবালয়ের বাজেট ২৯০ কোটি টাকা অনুমোদন ১৪ উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি

এখন ‘সিচুয়েশনশিপ’ চলছে- জয়া আহসান

   ২১ জুন ২০২৫, ০৮:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক
তিন দশকেরও বেশি অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কাজ। রাজত্ব করেছেন বিজ্ঞাপন, নাটক, ওটিটি ও সিনেমায়। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করেছেন সমানতালে। প্রিয় এই অভিনেত্রীর কাজের বাইরেও তার ব্যক্তিজীবন; বিশেষ করে সম্পর্ক ও বিয়ে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তমহলের।

সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্ক, বিচ্ছেদ, নতুন করে বিয়ের পরিকল্পনা ও একা থাকার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন নন্দিত এই অভিনেত্রী।

বিয়ে প্রসঙ্গে জয়ার ভাষ্য, ‘বিয়ে তো যেন ‘ওল্ড স্কুল’। পৃথিবীতে যত মানুষ, তত রকম সম্পর্ক। কোনো সম্পর্কই আরেকটার মতো না। আমার জীবনে যেসব সম্পর্ক ছিল সেগুলোই আজকের আমাকে গড়ে তুলেছে। ভুলগুলোও আমার, সেগুলো নিয়েই সামনে এগিয়ে চলি। সব কিছু ফেলে দেওয়া যায় না।’

বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে তার পর্যবেক্ষণও জানিয়েছেন তিনি। ‘এখন তো কেউ রিলেশনশিপে যায়ই না! এখন “সিচুয়েশনশিপ” চলছে। ভাবনাগুলো আছে, কিন্তু সম্পর্কটাই নেই’ বললেন জয়া।

একাকীত্ব বা নতুন সম্পর্কে জড়ানোর পরিকল্পনার প্রশ্নে জয়া বলেন, ‘আমি কিছুই পরিকল্পনা করে করি না। যদি মনে হয় সিঙ্গেল থেকে ডাবলে যাওয়া দরকার, তখন হবে। আপাতত ভালো আছি, শান্তিতে আছি, তাই কোনো প্ল্যান নেই।’

এর আগেও, ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে কথা বলেছিলেন জয়া আহসান। সেখানে তিনি বলেন, ‘উত্থান-পতন জীবনেরই অংশ। সেই সময়টা আমার দৃষ্টিভঙ্গিই পাল্টে দেয়। আমি কাজেই মন দিই। কাজই আমাকে সান্ত্বনা দিয়েছে। আমি সবসময় কাজের সঙ্গে থেকেছি, সেটাই আমার ভালো থাকা।’

বলা দরকার, আগামী ১৮ জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে তিনি নতুন সিনেমার শুটিংও শুরু করেছেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’
বক্স অফিসে ঝড় ‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’
‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাত ‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’