• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগে তৎপর স্বাস্থ্য মন্ত্রণালয়

ভিওডি বাংলা ডেস্ক    ২ জুলাই ২০২৬, ০২:৩৬ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

নির্বাচনী ইশতিহারে ঘোষিত ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার বর্তমান জনবল এবং শূন্যপদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা এবং পদভিত্তিক শূন্যপদের তালিকা জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে অনুমোদিত পদ, বর্তমানে কর্মরত জনবল এবং শূন্যপদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করতে বলা হয়েছে। এসব তথ্য স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপির পাশাপাশি নির্ধারিত ই-মেইল ঠিকানায় সফট কপি আকারেও পাঠাতে হবে।

এই নির্দেশনার আওতায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর ও সংস্থা।

স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্যপদের সর্বশেষ চিত্র প্রস্তুত করা হবে। পরবর্তীতে নির্বাচন-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমে এই তথ্য ব্যবহার করা হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিটামিন ‘এ’ ক্যাপসুল যাদের জন্য নয়
ভিটামিন ‘এ’ ক্যাপসুল যাদের জন্য নয়
হাম ও হামের উপসর্গ: এ পর্যন্ত ৭ শতাধিক শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ: এ পর্যন্ত ৭ শতাধিক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
দেশে হামের উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু