বিশ্বকাপ ২০২৬
ফাইনাল মাতাবেন বিবার-শাকিরা-ম্যাডোনা-বিটিএস

ফুটবলের শ্রেষ্ঠ আসর এবার পাচ্ছে নতুন মাত্রা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত হবে জমকালো হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীত তারকারা।
রোববার (১৯ জুলাই) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। আয়োজকদের সঙ্গে কথা বলে ইএসপিএন জানিয়েছে, ১১ মিনিটের এই হাফটাইম শোতে মঞ্চে উঠবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। সাথে থাকবেন শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসও।
ফিফার তথ্যমতে, বিশেষ এই হাফটাইম শোর পরিকল্পনা ও তত্ত্বাবধান করছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। আয়োজনের লক্ষ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ, যা বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা ও ফুটবলে সম্পৃক্ততা বাড়াতে ব্যয় করা হবে।
জমকালো এই হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন আফ্রোবিটস তারকা বার্না বয়, খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। তাদের সঙ্গে পারফর্ম করবে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও।
বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম কণ্ঠশিল্পী বার্না বয়ের ভাষায়, এই হাফটাইম শোতে পারফর্ম করার সুযোগ তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তিনি বলেন, বিশ্বকাপ এমন একটি আসর, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে।
অন্যদিকে হাফটাইম শোতে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত জাস্টিন বিবারও। তিনি জানান, বিশ্বকাপ এমন একটি আয়োজন, যা সারা বিশ্বের মানুষকে একত্রিত করে। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে শিশুদের শিক্ষায় অবদান রাখতে পেরে তিনি আরো আনন্দিত।
উল্লেখ্য, সুপার বোলের হাফটাইম শো দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। সেই ধারায় এবার প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালেও যুক্ত হচ্ছে হাফটাইম শো। ফলে ট্রফির লড়াইয়ের পাশাপাশি সংগীতের মঞ্চেও অপেক্ষা করছে এক অনন্য আয়োজন।
ভিওডি বাংলা/ তা








মন্তব্য