• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী রোববার দুই ঐতিহাসিক স্থানে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান হরমুজ প্রণালিতে নৌ জোট গঠনে লন্ডনে শীর্ষ বৈঠকের উদ্যোগ সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার

শ্রীপুর সীমান্তে ৭ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

  ফেনী প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০২:৩২ পি.এম.
শেয়ার করুন 1
শ্রীপুর সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত। ছবি-ভিওডি বাংলা
শ্রীপুর সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত। ছবি-ভিওডি বাংলা

ফেনীর শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা ৭ জনকে প্রতিহত করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। তাদের মধ্যে ৬ জন নারী এবং একজন শিশু রয়েছে বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

শনিবার (২৫ জুলাই) ভোরে শ্রীপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি দল সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। পরে নিয়মিত টহলে থাকা সদস্যরা শূন্য লাইনের কাছাকাছি তাদের গতিবিধি শনাক্ত করেন।

পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিলে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চলাচল ঠেকাতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/জহির আদনান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, দুই শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ছবি: সংগৃহীত
বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার