• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রোববার দুই ঐতিহাসিক স্থানে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান হরমুজ প্রণালিতে নৌ জোট গঠনে লন্ডনে শীর্ষ বৈঠকের উদ্যোগ সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের বিশেষ নির্দেশনা মোদির

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ

  ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগে সাত জন এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জন এর বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পার-ভাঙ্গুড়া এলাকার বাসিন্দা মো. জয়নুল আবেদীন দাবি করেন, তার ১৮ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে মো. আব্দুল রাব্বীর মানসিক ভারসাম্য না থাকায় তাকে প্রায়ই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হত।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে সে হাত-পায়ের শিকল খুলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, সে রাঙ্গালিয়া এলাকায় আছে।

জয়নুল আবেদীনের অভিযোগ, সেখানে পৌঁছে তিনি জানতে পারেন যে, রাঙ্গালিয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম আজাদ, সবুজ, শিপন হোসেন, শাওন, শিহাব, জুয়েল রানা ও রবিউল করিম সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার ছেলে কে কাঠের বাটাম, বাঁশের লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার মতো জখম হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল রাব্বী কে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগকারী জানান, বিষয়টি প্রথমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। 

এ ঘটনায় ভাঙ্গুড়া থানার লিখিত  অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন,গভীর রাতে ঐ ব্যক্তি ভ্যানের উপর বসে থাকা দেখে এলাকার লোক চোর মনে করে আটক করে তাই চোর ভেবে মার ধর করা হয়েছে।

অফিসার ইনর্চাজ ওসি মো. সাকিউল আজম বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, দুই শিক্ষার্থী নিহত
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
ছবি: সংগৃহীত
বরিশালে মহিলা আ’লীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার