• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

মার্কিন গোয়েন্দাদের দাবি

ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি পরমাণু অস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির তুলনায় বেশি আগ্রহী বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটি মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস অভ্যন্তরীণ সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে জানা গেছে, যুদ্ধ শুরুর আগে সংগ্রহ করা গোয়েন্দা তথ্য এবং আড়িপাতা কথোপকথনের বিশ্লেষণে এমন ধারণা পাওয়া গেছে যে, মোজতবা খামেনি পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে তাঁর বাবার তুলনায় কম দ্বিধাগ্রস্ত ছিলেন।

তবে দ্য নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, এই মূল্যায়ন যুদ্ধ শুরুর পর বা মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর সংগৃহীত নতুন কোনো তথ্যের ভিত্তিতে নয়। বরং পূর্বে সংগ্রহ করা গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করেই এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ইরানের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছে যে দেশটি কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি। একই সঙ্গে ইসরায়েলও অভিযোগ করে আসছে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান পরমাণু অস্ত্র সক্ষমতা অর্জনের লক্ষ্যে কিছু পদক্ষেপ নিয়েছে।

এদিকে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইরানের ক্ষমতাকাঠামোর যেসব অংশ পরমাণু অস্ত্র উন্নয়নের পক্ষে, তারা বর্তমানে আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের মতে, ভবিষ্যতে সম্ভাব্য হামলা ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পরমাণু অস্ত্র প্রয়োজন হতে পারে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান বিচারপতি সূর্য কান্ত। ছবি: সংগৃহীত
‘ককরোচ’ বিতর্কে ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান বিচারপতি
হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদাইদাহ। ফাইল ছবি। ছবি: সংগৃহীত
ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা
পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, হামলাকারীসহ নিহত ২৭
পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, হামলাকারীসহ নিহত ২৭