• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঢাকা-আরিচা মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, দুই শিক্ষার্থী নিহত

  ধামরাই প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ১১:২০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপরজন মানিকগঞ্জের শিবালয় উপজেলার আশুতোষ সাহার ছেলে সুজয় সাহা। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তারা দুজন ফুপাতো-মামাতো ভাই।

পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার, কভার্ডভ্যান ও মোটরসাইকেল গতি কমিয়ে থামার চেষ্টা করে। পরে পেছন থেকে আসা দ্রুতগতির স্বাধীন পরিবহনের একটি বাস ওই মোটরসাইকেল, কভার্ডভ্যান ও প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮
ছবি: সংগৃহীত
ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব
ছবি: ভিওডি বাংলা
ভর্তি মৌসুমের বিস্তারিত পর্যালোচনায় বাউএটিএইচের ‘সমীক্ষণ ১.০’ অনুষ্ঠিত