• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা রবি-রাজিবের নেতৃত্বে নৌপরিবহন খাতে দৃশ্যমান পরিবর্তন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক নতুন বিতর্কে আর্জেন্টিনা, তদন্ত চায় ব্রিটিশ সরকার

বন্যার্তদের জন্য ২৪ জুলাই গাইবেন রুনা লায়লা

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০১:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানাতে এবং তাঁর একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পূর্বঘোষিত ১৮ জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।

শুক্রবার (২৪ জুলাই)সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমে রুনা লায়লাকে সম্মাননা প্রদান করা হবে। এরপর তিনি পরিবেশন করবেন একক সঙ্গীতানুষ্ঠান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে বন্যাদুর্গত মানুষের সহায়তার উদ্দেশ্যে গান গাইবেন উপমহাদেশের এই কিংবদন্তি শিল্পী। তাঁর কণ্ঠে শোনা যাবে জনপ্রিয় ও কালজয়ী সব গান।

শিল্পকলা একাডেমি জানিয়েছে, রুনা লায়লা শুধু বাংলাদেশের নয়, পুরো উপমহাদেশের সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ শিল্পজীবনে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচিতি ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর গান বিনোদনের গণ্ডি ছাড়িয়ে মানবিকতা, প্রেম, দেশাত্মবোধ এবং সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে।

একাডেমির ভাষ্যমতে, জাতীয় সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান রাখা গুণীজনদের সম্মান জানানো মানেই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মানিত করা। সেই ভাবনা থেকেই রুনা লায়লার শিল্পসাধনা ও অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘এ’ সার্টিফিকেট নিয়েই আসছে ‘মির্জাপুর’
ছবি : সংগৃহীত
শাহরুখ খানের ‘মান্নাত’এ যুক্ত হচ্ছে আরও ২ তলা
ছবি : সংগৃহীত
বিশ্বজয় শেষে এবার দেশীয় পর্দায় ‘মাস্তুল’