{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলার সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কাদের বিক্ষোভ

ভিওডি বাংলা ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০৫:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) 'চলো সংসদ' কর্মসূচির একদিন পর এবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধী।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সরকারি বাসভবন ১০, রাজাজি মার্গ থেকে কংগ্রেস নেতা-কর্মীরা মিছিল শুরু করেন। সেখান থেকে তারা প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গ অভিমুখে পদযাত্রা করেন।

কংগ্রেসের এই কর্মসূচি আসে সোমবার সিজেপির নেতৃত্বে অনুষ্ঠিত 'চলো সংসদ' কর্মসূচিকে ঘিরে সংঘর্ষের পর। ওই কর্মসূচিতে অংশ নেওয়া অধিকাংশই ছিলেন শিক্ষার্থী ও তরুণ। সংসদের দিকে অগ্রসর হওয়ার সময় দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

সিজেপির দাবি, নিরাপত্তা বাহিনীর অভিযানে তাদের বেশ কয়েকজন সমর্থক আহত হন এবং অনেকের শরীরে গুরুতর আঘাত লাগে। সংগঠনটি এনইইটি-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁসের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছে।

অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, আন্দোলনকারীরা বিক্ষোভ চলাকালে "উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও সহিংস আচরণ" করেছেন। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ, পুলিশি যানবাহন ভাঙচুর এবং ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়েন।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

প্রশ্নফাঁসের অভিযোগ এবং তা ঘিরে চলমান আন্দোলন ভারতের বর্ষাকালীন সংসদ অধিবেশনেও রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। বিরোধী দলগুলো বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের জবাবদিহি দাবি করছে, অন্যদিকে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছে।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/আরআই 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প