• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তেলের বাজারে নতুন অস্থিরতা

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০৯:৪৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর ফের উত্তেজনা বেড়েছে। এতে দুই দেশের অস্থায়ী শান্তি সমঝোতার স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহনও ধীর হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৭ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ১১ ডলারে উঠেছে।

ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকদের মতে, তেলের বাজারে এখনো উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। তবে বাজারসংশ্লিষ্ট অনেকেই তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ভারসাম্যের ওপর এর প্রভাব বিবেচনা করছেন।

বিশ্লেষকদের ভাষায়, ‘বাজারের এই আত্মতুষ্টি কিছুটা অস্বাভাবিক। কারণ তেল সরবরাহ স্বাভাবিক হতে বেশি সময় লাগলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।’

এদিকে, টানা তিন দিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালি-সংক্রান্ত বিরোধ নিয়ে মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, বৈঠকে কারিগরি পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মত হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বাজারে এখনো কমেনি নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস
প্রজ্ঞা ও আত্মা আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান