হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক মো. ফারুক আহমেদকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ২০ কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।
রোববার (২৮ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
পুলিশ প্রশাসনের সাম্প্রতিক রদবদলের ধারাবাহিকতায় মো. ফারুক আহমেদের এই নতুন দায়িত্ব দেওয়া হলো। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির প্রক্রিয়ায় তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পান।
পরবর্তীতে তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেখানে প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার পর তাকে র্যাবে বদলি করা হয়েছিল।
এরপর গত ৪ জুন বর্তমান সরকার ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। পরে ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য