• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী চীনের ১১ প্রতিষ্ঠান

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০২:১০ এ.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশে বড় পরিসরের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীনের শীর্ষস্থানীয় ১১টি প্রতিষ্ঠান। জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও শিল্প খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে এসব কোম্পানি।

চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও শীর্ষ কর্মকর্তারা এই বিনিয়োগ প্রস্তাব তুলে ধরেন। গত ২৫ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

শনিবার (২৭ জুন) সাংবাদিকদের ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান বলেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। এই বার্তা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ইতিবাচকভাবে পৌঁছেছে, ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস বা ‘ট্যাক্স আউটলুক’ প্রকাশ করেছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার বার্তা বিনিয়োগকারীদের কাছে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি।

চীনের ১১ প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব এক নজরে:

১. চায়না ফিউচার এনার্জি গ্রুপ হোল্ডিং লিমিটেড: গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়ন (২৫০ মিলিয়ন ডলার)

২. সাংহাই এসইউএস এনভায়রনমেন্ট কোম্পানি লিমিটেড: ওয়েস্ট-টু-এনার্জি প্ল্যান্ট (৮৯০ মিলিয়ন ডলার)

৩. চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি): মোংলা অর্থনৈতিক অঞ্চল ও লজিস্টিক হাব (৬৫০ মিলিয়ন ডলার)

৪. শেনজেন কাইফা টেকনোলজি কোম্পানি লিমিটেড: স্মার্ট বৈদ্যুতিক মিটার উৎপাদন (২৫০ মিলিয়ন ডলার)

৫. এসএফ এক্সপ্রেস: কোল্ড-চেইন লজিস্টিকস ও বন্ডেড গুদাম (১৮০ মিলিয়ন ডলার)

৬. হুয়াক্সিন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড: পুনর্ব্যবহৃত তুলা, ব্যাটারি ও সৌরবিদ্যুৎ প্রকল্প (১৯০ মিলিয়ন ডলার)

৭. ঝংসিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপ: ই-বর্জ্য পুনর্ব্যবহার শিল্পপ্রকল্প (১.৬৫ বিলিয়ন ডলার)

৮. সিআরআরসি জিয়ান কোম্পানি লিমিটেড: রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা (১৯০ মিলিয়ন ডলার)

৯. সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কোম্পানি লিমিটেড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পিপিপি প্রকল্প (৪.৫ বিলিয়ন ডলার)

১০. চায়না কেপাই এডুকেশন গ্রুপ: আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও শিক্ষা শিল্পপার্ক (২৭০ মিলিয়ন ডলার)

১১. চায়না শানডং ঝংসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড: চীনা ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্প (১৯০ মিলিয়ন ডলার)

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রজ্ঞা ও আত্মা আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ছবি: সংগৃহীত
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত
দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী