• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার

রাজবাড়ী প্রতিনিধি    ৩০ জুন ২০২৬, ০১:৫৮ পি.এম.
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গৃহবধূ নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও তথাকথিত অনলাইন নিউজ কনটেন্টের পর এবার অভিযোগগুলোকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন অভিযুক্ত স্বামী ও তার পরিবার।

জানা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বাসিন্দা সোহেল শেখকে নিয়ে সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গৃহবধূ নির্যাতন এবং অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছড়িয়ে পড়ে। এসব অভিযোগ প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তবে সোহেল শেখ ও তার পরিবারের দাবি, তাদের বক্তব্য না নিয়েই একপাক্ষিকভাবে তথ্য প্রকাশ করা হয়েছে। তারা বলছেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল শেখের স্ত্রী ইভা আক্তার কিছুদিন আগে পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে বাবার বাড়িতে যান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নির্যাতনের অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ও ভিডিও প্রকাশিত হয়। এসব কনটেন্টে শারীরিক নির্যাতন, অনলাইন জুয়ার টাকা চাওয়া এবং আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়।

এ বিষয়ে সোহেল শেখ দাবি করেন, তার স্ত্রীর শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না। চিকিৎসা ও মামলার বিষয়টিও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, পুরো ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে।

সোহেলের পরিবারের আরও দাবি, ইভা আক্তারের আচরণ দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক ছিল। তারা বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অনলাইন জুয়ার টাকা দাবি কিংবা নির্যাতনের অভিযোগের সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন বলেও দাবি করেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে, গৃহবধূর পরিবার অভিযোগ করেছে, ইভা আক্তার দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় বিচার চেয়ে গৃহবধূর বাবা ইউনূস মুন্সি রাজবাড়ীর আদালতে মামলা দায়ের করেছেন।

আদালত সূত্রে জানা যায়, দায়ের করা সি.আর-৭০২/২০২৬ নম্বর মামলায় স্বামী সোহেল শেখ, তার বাবা নবিয়াল শেখ এবং মা রেবেকা বেগমকে আসামি করা হয়েছে। মামলায় গৃহবধূকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
নারী পর্যটকের শ্লীলতাহানি, অবকাশকেন্দ্রের ব্যবস্থাপক গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ট্রলারসহ ৫ রোহিঙ্গা জেলেকে তুলে নিল আরাকান আর্মি