• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বন্যার্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী আনসারের মানবিকতায় পরিবারে ফিরলো অবুঝ শিশু ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির

অর্জুন বিজলানীর সঙ্গে প্রেমের গুঞ্জন মৌনীর

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে নতুন করে ছড়িয়ে পড়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা।

সম্প্রতি একটি পাপারাজ্জি পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হচ্ছেন মৌনী রায়। কিছুক্ষণ পর একই স্থান থেকে বের হতে দেখা যায় অর্জুন বিজলানীকে। এই ঘটনাকেই কেন্দ্র করে পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘বিচ্ছেদের পর কি গোপনে প্রেম করছেন অর্জুন ও মৌনী?’

ভিডিওটি নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেন মৌনীর ঘনিষ্ঠ বন্ধু ক্রিস্টল ডি’সুজা। মন্তব্যের ঘরে তিনি লেখেন, “এসব কী আজেবাজে কথা! শুধু ভিউ পাওয়ার জন্য যা খুশি পোস্ট করছেন।”

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব বহু বছরের। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন’-এ একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। এরপর থেকে ব্যক্তিগত ও পেশাগত-দুই ক্ষেত্রেই তারা একে অপরের পাশে থেকেছেন।

শুধু অর্জুনই নন, তাঁর স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সম্পর্ক অত্যন্ত আন্তরিক বলে জানা গেছে। ফলে একই রেস্তোরাঁ থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জনকে অনেকেই অযৌক্তিক বলেই মনে করছেন।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৬ দিনে ৮৯ কোটি রুপি আয় করল ‘ধামাল ৪’
ছবি: সংগৃহীত
‘এ’ সার্টিফিকেট নিয়েই আসছে ‘মির্জাপুর’
ছবি : সংগৃহীত
শাহরুখ খানের ‘মান্নাত’এ যুক্ত হচ্ছে আরও ২ তলা