• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ফাইনাল হারের ক্ষত নিয়ে রোজারিও ফিরলেন মেসি

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ১০:৩৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেটলাইফে হৃদয় ভেঙেছে আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়েছে লিওনেল মেসিদের।

ফাইনালে হারার কষ্ট এক খোলা চিঠিতে জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা লিখেছেন, ‘কষ্টটা অনেক গভীর। এই ক্ষত শুকাতে সময় লাগবে।’

আর্জেন্টিনার সমর্থকদের মুখে হাসি ফোটাতে না পারার আক্ষেপ নিয়েই হয়তো সতীর্থদের সঙ্গে দেশে ফেরেননি মেসি। তবে অভিমান ভুলে গতকাল দেশে ফিরেছেন তিনি।

সতীর্থদের মতো রাজধানী বুয়েনস আইরেসে না গিয়ে নিজের শহর রোজারিওতে ফিরেছেন মেসি। ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে পৌঁছান তিনি।

মেসির আগমনের খবর পেয়ে অনেক ভক্ত-সমর্থক অপেক্ষায় থাকলেও তিনি কোনো জনসম্মুখে বক্তব্য দেননি। বিমান থেকে নেমে সাদা রঙের একটি গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা হন আর্জেন্টাইন অধিনায়ক।

বাড়িতে তার জন্য অপেক্ষা করছিলেন ৬৮ বছর বয়সী বাবা জর্জ মেসি। বর্তমানে তিনি একটি শারীরিক সমস্যায় ভুগছেন, যার লক্ষণ এখনো স্পষ্ট নয়।

মেসিকে দেখতে আসা ভক্তদের হাতে ছিল তার জার্সি ও বিভিন্ন বার্তা লেখা প্ল্যাকার্ড। একজনের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মেসি, তুমি কিংবদন্তি। আমাদের আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো দেশ তোমাকে ভালোবাসে।’

মেসি রোজারিওতে কতদিন থাকবেন, তা এখনো জানা যায়নি। তবে জুলাইয়ের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে ফিরতে পারেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ জিততে না পারলেও পুরো টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিলেন মেসি। ১০ গোল করা কিলিয়ান এমবাপ্পের পর সর্বোচ্চ ৮ গোল করেছেন তিনি। পাশাপাশি ৮ ম্যাচে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি গোল।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
ব্যালন ডি’অরের নতুন হিসাব, কার পাল্লা ভারী?
বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন লিওনেল মেসি। ছবি: এএফপি
ফাইনালে হার, তবু আশার বার্তা মেসির
ছবি: সংগৃহীত
দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল