{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পারেদেসকে লাল কার্ড দেয়নি ফিফা, তবু শাস্তির শঙ্কা

স্পোর্টস ডেস্ক    ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপের ফাইনালে হারের পর মাঠে সৃষ্ট হাতাহাতির ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি বলে নিশ্চিত করেছে ফিফা।

ম্যাচের শেষ বাঁশির পর ফিফার অফিসিয়াল ম্যাচ ট্র্যাকারে পারেদেসের নামে লাল কার্ড দেখানো হলেও কিছুক্ষণ পর সেটি সরিয়ে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা তালিকাভুক্ত করা হয়নি।

তবে মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী এই ঘটনার জেরে পারেদেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন এবং পরে মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দেন। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার ফিফা জানিয়েছে, ম্যাচ-পরবর্তী সংঘর্ষের ঘটনা তদন্তে একজন প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। তদন্ত শেষে ওই প্রসিকিউটর ব্যক্তি, ক্লাব বা সংশ্লিষ্ট ফুটবল সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করতে পারবেন।

এই ঘটনায় শুধু পারেদেসই নন, আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা তদন্তের আওতায় আসতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের অধিনায়ক রদ্রি সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা তাকে ঘুষি মারছেন বলে অভিযোগ ওঠে।

এ ছাড়া আরেকটি ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা গেছে বলেও অভিযোগ উঠেছে। বর্তমানে এসব ঘটনার ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করছে ফিফা।

সূত্র: ইউএসএ টুডে

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন লিওনেল মেসি। ছবি: এএফপি
ফাইনালে হার, তবু আশার বার্তা মেসির
ছবি: সংগৃহীত
দেশে ফিরে লাল গালিচা সংবর্ধনা পেলো আর্জেন্টিনা দল
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন