• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আমি এখন ভীষণ আবেগাপ্লুত: লিওনেল স্কালোনি

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০১:৪৬ এ.এম.
বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত
বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্তও বিদায়ের শঙ্কায় ছিল আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা তখন প্রায় শেষ। কিন্তু শেষ মুহূর্তের দুর্দান্ত লড়াইয়ে অসম্ভবকে সম্ভব করে ৩ ২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

ম্যাচে প্রথমে ২ ০ ব্যবধানে এগিয়ে যায় মিশর। এরপর লিওনেল মেসির নিখুঁত ক্রস থেকে হেডে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো। কিছুক্ষণ পর নিজেই গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান মেসি। ম্যাচের একেবারে শেষ সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে অবিশ্বাস্য এই প্রত্যাবর্তন সম্পূর্ণ হয়।

দুই গোলে পিছিয়ে থেকেও ৩ ২ ব্যবধানে জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। নাটকীয় এই নকআউট লড়াইটি বিশ্বকাপের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তনের ম্যাচ হিসেবে আলোচনায় জায়গা করে নিয়েছে। যদিও শেষ বাঁশির আগে কয়েকটি মুহূর্ত ছিল বিতর্কে ঘেরা।

পরিসংখ্যানও বলছে, বিশ্বকাপের ইতিহাসে এর আগে প্রথমার্ধে পিছিয়ে থেকে কোনো ম্যাচ জিততে পারেনি আর্জেন্টিনা। এমনকি দুই গোল পিছিয়ে পড়ার পর জয় পাওয়ারও কোনো রেকর্ড ছিল না। অবশেষে ১৪তম চেষ্টায় সেই ইতিহাস বদলে দিয়ে মহাকাব্যিক এক জয় তুলে নিল আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ডাগআউট থেকে শুরু করে সংবাদ সম্মেলন পর্যন্ত তাকে দেখা যায় আবেগে আপ্লুত অবস্থায়।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় অশ্রুসিক্ত স্কালোনি বলেন, ‘আমি মাথা তুলে তাকাতে পারছি না, দুঃখিত। আমি এখন ভীষণ আবেগাপ্লুত।’

আবেগে গলা ধরে আসায় সংবাদ সম্মেলনে দীর্ঘক্ষণ কথা বলতে পারেননি তিনি। নিজের খেলোয়াড়দের প্রশংসা করে সংক্ষেপে বলেন, ‘কী অসাধারণ একঝাঁক খেলোয়াড়, ভাই! ব্যস এটুকুই, আমাকে এখন যেতে হবে।’

এরপরই সংবাদ সম্মেলন শেষ করে ড্রেসিংরুমের দিকে চলে যান কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা কোচ।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হবে আর্জেন্টিনা?
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে বিরল অর্জন, ৫৬ বছর পর মেসির ঐতিহাসিক কীর্তি
ছবি: সংগৃহীত
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা