• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

ঢাবির অধ্যাপক নাজমুন নাহার আর নেই

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ পি.এম.
অধ্যাপক ড. নাজমুন নাহার। ছবি: সংগৃহীত
অধ্যাপক ড. নাজমুন নাহার। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ ভূগোল ও পরিবেশ বিভাগে রাখা হবে।

এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক ড. নাজমুন নাহার দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে শিক্ষকতা করেছেন। শিক্ষা ও গবেষণায় তার অবদান সহকর্মী এবং শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন
জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে সরকার: ড. মামুন
বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।- ছবি: সংগৃহীত
তালিকায় নেই ২৩৮ শিক্ষার্থী, পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
রেকর্ড সংখ্যক অনুপস্থিত আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা