• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। টানা সপ্তম দিনের মতো ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান পরিচালনার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে আরোপ করা নৌ-অবরোধ কার্যক্রমেরও নতুন তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্র সময় বেলা ৩টার দিকে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু হয়।

তবে এ অভিযানে কোথায় বা কী ধরনের হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (ইসনা) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক শহর ও আশপাশের এলাকায় হামলার ঘটনা ঘটেছে। ইসনার প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব হামলা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চালিয়েছে।

এদিকে ইরানের বিরুদ্ধে আরোপিত সাম্প্রতিক নৌ-অবরোধের প্রথম তিন দিনের কার্যক্রমের তথ্যও প্রকাশ করেছে সেন্টকম। সংস্থাটির দাবি, এই সময়ে ইরানগামী চারটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে, একটি জাহাজ অচল করা হয়েছে এবং আরেকটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ইরানের বিভিন্ন বন্দরে জাহাজ চলাচলের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেন্টকম জানিয়েছে, সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই নৌ-অবরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সামরিক অভিযান এবং নৌ-নিষেধাজ্ঞার ফলে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক নৌ চলাচলে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিশ্লেষকেরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২০২০ সালের নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের
ছবি: সংগৃহীত
ইরান কখনোই যুদ্ধ চায়নি: বাকের গালিবাফ
আলজেরিয়ায় এতিমখানায় অগ্নিকাণ্ড
আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১