• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি    ১৮ জুলাই ২০২৬, ১২:১১ পি.এম.
প্রতীকী ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০)। এ ঘটনায় মুল্লুক মণ্ডল (৩৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ইটভাটার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফারুক হোসেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে। তারা দুজনই স্থানীয় ছালিম হোসেনের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমানপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ছালিম হোসেনের সঙ্গে মিন্টু চৌকিদার ও সামিরুল মোল্লা গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই সংঘর্ষের জের ধরে রাতে মিন্টু ও সামিরুলের সমর্থকরা ধারালো অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় সেখানে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে কুপিয়ে জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুলের মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, বিকেলের সংঘর্ষের জের ধরেই রাতে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমের মৌসুমে রাজশাহী অঞ্চলের বাজারে লেনদেন সচল রাখতে সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে কয়েকটি ব্যাংক শাখা। ছবি: সংগৃহীত
আম ব্যবসায়ীদের জন্য শনিবারও খোলা ব্যাংক
নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে খাদে পড়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, শিশুসহ নিহত ২
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভ।  ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক শুভর দাফন সম্পন্ন