পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান

ব্যক্তিগত কারণ দেখিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছেন এমরান খান।
মঙ্গলবার (২১ জুলাই) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে এমরান খান উল্লেখ করেন, তিনি ২০২৪ সালের ২৮ আগস্ট বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ব্যক্তিগত কারণেই তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে এমরান খান বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের কারণে তার ব্যক্তিগত আইনজীবী হিসেবে পরিচালিত চেম্বারের কাজ ব্যাহত হচ্ছিল। এখন তিনি নিজের আইন পেশা ও ব্যক্তিগত প্র্যাকটিসে আরও বেশি সময় দিতে চান।
এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য