{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

উগ্রবাদী সংগঠনে জড়িত অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

আদালত প্রতিবেদক    ২০ জুলাই ২০২৬, ০৯:১৬ পি.এম.
মো. মামুন হোসেন
ছবি: সংগৃহীত

উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত অভিযোগে কাতার যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার মো. মামুন হোসেনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।​ এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামুনকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-পরিদর্শক মো. মতিউর রহমান মোল্লা আসামিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামির ব্যবহৃত মোবাইল, ডিজিটাল ডিভাইস এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তা ও আদান-প্রদান করা নথি যাচাই করা প্রয়োজন। এছাড়া তার সম্ভাব্য সহযোগী, অর্থের উৎস, বিদেশে ভ্রমণের উদ্দেশ্য এবং অন্য কোনও অন্তর্ঘাতমূলক পরিকল্পনার তথ্য উদঘাটনে তাকে হেফাজতে নিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

​উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডিউটি অফিসারের ডিটেনশন রুম থেকে মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়।  তার পাসপোর্ট ও মোবাইল ফোনসহ ব্যক্তিগত মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়।

আদালত সূত্র জানিয়েছে,  রাজধানীর ​তেজগাঁও শিল্পাঞ্চল ও গেণ্ডারিয়া থানায় সন্ত্রাস বিরোধী আইনের একাধিক বিচারাধীন মামলার আসামি মামুন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চেক প্রতারণার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
ছবি: সংগৃহীত
যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমানের খুনি মোজাফফর
ছবি: সংগৃহীত
ডিবির তদন্তে জুলাই আন্দোলনের ৫৯ মামলা