• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চারদিন ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৩ পি.এম.
চারদিন ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের খাবার দিচ্ছেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চারদিন ধরে রান্না করা খাবার বিতরণ করছেন বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন। বিএনপির মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পল্লবীর উত্তর কালশীর ‘প’ ব্লক ও টেকেরবাড়ি এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের কষ্টের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। যতদিন মানুষের প্রয়োজন থাকবে, ততদিন আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, অনেক পরিবার এখনো জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। অনেকের রান্নার ব্যবস্থা নেই, অনেকে কর্মস্থলে যেতে পারছেন না। তাই আমরা শুধু একদিনের জন্য নয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। পাশাপাশি মানবিক এই কার্যক্রমে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানাই।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় এলাকায় চরম দুর্ভোগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নিয়মিত খাবার বিতরণের উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ডিএনসিসির ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
রাজধানীর জলাবদ্ধতা
রাজধানীর জলাবদ্ধতা দায় কি শুধু সিটি করপোরেশনের, নাকি নগরবাসীরও?
ছবি: সংগৃহীত
ডিএসসিসির উচ্ছেদ অভিযান রবীন্দ্র সরোবরে সরানো হলো অবৈধ দোকান ও স্থাপনা