• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২ আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি

দুর্নীতি প্রমাণিত হওয়ায় বরিশালে ভূমি কর্মকর্তা বরখাস্ত

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৯:০৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ভূমি সহকারী কর্মকর্তা শঙ্কর চন্দ্র মালাকারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ২২ জুলাই বিভাগীয় কমিশনার খলিল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তার মাধ্যমে বেহাত হওয়া সরকারি খাসজমি উদ্ধার করে সরকারের দখলে ফিরিয়ে আনতে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, ২০২৪ সালে দায়ের করা বিভাগীয় মামলার তদন্তে প্রমাণিত হয় যে, শঙ্কর চন্দ্র মালাকার হিজলা উপজেলার বিভিন্ন মৌজার ১ নম্বর খতিয়ানের সরকারি খাসজমি বিভিন্ন ব্যক্তির নামে অবৈধভাবে হোল্ডিং খুলে দিয়ে সরকারের স্বার্থ ক্ষুণ্ন করেছেন এবং ব্যক্তিগত সুবিধা নিয়েছেন।

তদন্তে আরও উঠে আসে, ১৯৮০ সালে সহকারী কমিশনার (ভূমি) পদ সৃষ্টি হওয়ার আগের সময়ের পদবি ব্যবহার করে তিনি প্রায় ২৫৮ দশমিক ২৬ একর সরকারি জমি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ২২২ একর খাসজমি ব্যক্তি মালিকানায় সৃষ্টি ও অবমুক্ত করার অভিযোগও প্রমাণিত হয়েছে।

রামানন্দী মৌজার একটি নামজারি মামলায় ভিন্ন তারিখ ব্যবহার এবং দ্বৈত খতিয়ান সৃষ্টির অভিযোগও তদন্তে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তদন্তে দেখা যায়, অভিযুক্তের অনুমোদিত ১০৫টি দাখিলার মধ্যে ৮৭টির মাধ্যমে সরকারের প্রায় দুই হাজার একর খাসজমি ব্যক্তি মালিকানায় অবমুক্ত করা হয়েছে। এতে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়েছে, যা তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ মনে করেছে, এমন কর্মকর্তাকে রাজস্ব প্রশাসনে বহাল রাখা সমীচীন নয়। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে বেহাত হওয়া সরকারি খাসজমি জরুরি ভিত্তিতে উদ্ধার করে সরকারের দখলে ফিরিয়ে আনতে হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/‎আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে লুট হওয়া ডবলমুরিং থানার দুটি পিস্তল উদ্ধার