• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মোহাম্মদপুরে বাড়িতে ঢুকে হামলা, তদন্তে পুলিশ

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ১০:০৭ পি.এম.
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হামলার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়সংলগ্ন ব্যবসায়ী আবু বকর (আবু কোম্পানি) এর বাসায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাড়ির নিচতলার গ্যারেজে দুই ব্যক্তি চেয়ারে বসে ছিলেন। এ সময় কয়েকজন সেখানে এসে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে এক কিশোর কোমরে গুঁজে রাখা একটি চাপাতি বের করে। পরে তার পাশে থাকা পাঞ্জাবি পরা এক ব্যক্তি চাপাতিটি নিয়ে একজনকে চাপাতির উল্টো অংশ দিয়ে আঘাত করেন। এরপর ওই কিশোর আরেকটি চাপাতি হাতে নিয়ে উপস্থিত একজনকে কোপানোর ভয় দেখায় এবং কয়েক দফা আঘাত করে।

ঘটনার বিষয়ে শনিবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।’

তিনি জানান, এ ঘটনায় বাড়ির মালিক আবু বকর চারজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা তার পূর্বপরিচিত এবং জমি-সংক্রান্ত বিরোধের জেরেই তারা হামলা চালিয়েছে।

ওসি আরও বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা
ছবি: ভিওডি বাংলা
খিলগাঁওয়ে তরুণী হত্যা, ৬ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার
মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই যুদ্ধ করেছি: আবদুস সালাম
মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই যুদ্ধ করেছি: আবদুস সালাম