• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

এলাকার উন্নয়নে হামিদুরকে পাশে চান আবদুস সালাম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
চকবাজারে ৭ রোজা খাজে নেহাল জামে মসজিদের জুম্মার নামাজের আগে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
চকবাজারে ৭ রোজা খাজে নেহাল জামে মসজিদের জুম্মার নামাজের আগে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, আগামী মেয়র নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জনগণের সমর্থন ও ভোট পেলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে তিনি এলাকার মসজিদ নির্মাণে সহযোগিতা এবং সরকারের পক্ষ থেকে বিশেষ অনুদানের ব্যবস্থা করারও আশ্বাস দেন।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর চকবাজারে ৭ রোজা খাজে নেহাল জামে মসজিদের জুম্মার নামাজের আগে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ গঠনে কাজ করে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী ও দেশের কল্যাণে সবার কাছে দোয়া কামনা করেন।

মেয়র নির্বাচন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, জনগণ সমর্থন ও ভোট দিলে হামিদুর রহমান হামিদকে সঙ্গে নিয়ে এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে কাজ করবেন।

মসজিদ নির্মাণের প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আল্লাহর ঘর। এই কাজে সহযোগিতা করতে পারা সৌভাগ্যের বিষয়। হামিদ সাহেব যেভাবে বলবেন, আমিও সেভাবেই সহযোগিতা করব। সরকারের পক্ষ থেকেও বিশেষ অনুদানের ব্যবস্থা করার চেষ্টা করব। 

আমরা দু’জন মিলে চেষ্টা করব, যাতে মসজিদের কোনো কাজ অসম্পূর্ণ না থাকে। আপনারা যেভাবে চান, সেভাবেই ইনশাআল্লাহ মসজিদ নির্মাণ হবে বলেও জানান তিনি।

সমাজে অপরাধ ও মাদক বিস্তার রোধে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে আবদুস সালাম বলেন, মানুষের নৈতিকতা গড়ে তুলতে মসজিদভিত্তিক ধর্মীয় আলোচনা আরও জোরদার করতে হবে। একজন ইমামের কথায় সমাজে যে পরিবর্তন আনা সম্ভব, তা অনেক ক্ষেত্রেই অন্য কারও বক্তব্যে সম্ভব হয় না। তাই মাদক, অপরাধ ও যুবসমাজের অবক্ষয় রোধে মসজিদে মসজিদে সচেতনতামূলক বয়ান চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

জুমার নামাজ এলাকাবাসীর সঙ্গে আদায় করার সুযোগ পেয়ে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, জনগণের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব। পাশাপাশি সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, হামিদ সাহেবকে পেলেই আমাকে পাওয়া হবে। 

নামাজ আদায় শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম স্থানীয় সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদের প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা
ছবি: ভিওডি বাংলা
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার
ফাইল ছবি
পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন