• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল সীতাকুণ্ডেই ঝুঁকিতে ২৫ হাজার মানুষ, ১০০ পরিবারকে সরে যেতে নির্দেশ চার মাসে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রীর সম্পদ ৮ গুণ বেড়েছে: নাহিদ ইসলাম সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বিস্ফোরণ, গ্রেপ্তার যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে এবার অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, সেই কারখানা বন্ধ ঘোষণা ৪৬ লাখ মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের সিটি গ্রুপের চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে জাহিদ হাসান

   ৯ জুন ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

ঠাণ্ডাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গতকাল থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।

সোমবার (৯ জুন) জাহিদ হাসানের স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ জানিয়েছেন, এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো আছে।

তিনি জানান, ঠাণ্ডা লেগে জ্বর আসার পর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন জাহিদ হাসান। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তার শরীর আগের চেয়ে অনেকটাই ভালো।

চিকিৎসকের বরাত দিয়ে মৌ বলেন, ‘উনার নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে। এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।’

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত এই ছবিটিতে আরো অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় আহত পরিচালক এফ আই মানিক
ছবি: সংগৃহীত
ভিয়েতনামে সেরা সিনেমার পুরস্কার জিতল বাংলাদেশের 'রইদ'
শবনম বুবলী
পুরান ঢাকার মেয়ে হয়ে ফিরছেন নায়িকা বুবলী