• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ফরিদপুরে আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

   ১ জুন ২০২৫, ০২:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথার মারামারি ও বিস্ফোরণ আইনে হওয়া মামলায় কর্মাকাণ্ড নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

রোববার (১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে শনিবার (৩১ মে) রাত ৮ টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাটপাশা বালিয়া এলাকার মৃত মোমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৫১), একই এলাকার টুকু মাতুব্বরের ছেলে রিপন মাতুব্বর (৪৩), মধ্য বালিয়া এলাকার রুস্তম বেপারীর ছেলে শাহিন বেপারী (৪০), কাঠিয়ার গট্টি এলাকার মৃত শন্ত মাতুববরের ছেলে ইস্কান্দার আলী (৪৫), বড়বালিয়া গ্রামের গালিম মাতুব্বরের ছেলে হাফিজুর মাতুব্বর (৩৩), ছোটবালিয়া গ্রামের মৃত আকমাল মাতুব্বরের ছেলে জাফর মাতুব্বর (৬২) ও দোহার গট্টি গ্রামের মলো মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর(৪৬)। তারা সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে মারামারি ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সবাইকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে