• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

   ২৪ মে ২০২৫, ০৬:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের মাঝে ডিনস অ্যাওয়ার্ড, সনদ, ফুল ও নির্ধারিত সম্মানী প্রদান করা হয়েছে।

শনিবার (২৪ মে) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা ১২টায় অনুষ্ঠিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। ৮টি অনুষদের ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ডিনস কমিটির সভাপতি অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হকের সঞ্চালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

এছাড়াও উপস্থিত ছিলেন ৮টি অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থী আজম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে পাওয়া সব থেকে বড় উপহার হলো আজকের ডিনস অ্যাওয়ার্ড। আমার প্রাপ্তির পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার পিতামাতার, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় তোমাকে আজ অসাধারণ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এই পুরস্কারের মর্যাদা তোমাকে চাকরি জীবনে প্রদর্শন করতে হবে। তুমি যোগ্যতা দিয়ে প্রথম হয়েছো এটা কোনো সাধারণ বিষয় নয়। কর্ম-জীবনে তুমি এটার প্রতিনিধিত্ব করবে।’

ভিওডি বাংলা/সামিউল ইসলাম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন