• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জাতীয় সংগীত বদলানোর দাবি জানিয়েছে জাস্টিস মুভমেন্ট

   ১৮ মে ২০২৫, ১১:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জাতীয় সংগীত এখন আর প্রাসঙ্গিত নয় বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামিক স্কলার আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। জাতীয় সংগীত বদলানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ মে) বিকালে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে  জাস্টিস মুভমেন্ট আয়োজিত ‘হিন্দুত্ববাদী সাংস্কৃতিক আধিপাত্য: প্রসঙ্গ জাতীয় সংগীত’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলেন, ‘কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পচর্চা নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। তবে তার লেখা জাতীয় সংগীত এখন আমাদের জাতীয় জীবনে প্রাসঙ্গিক নয়। তাই এটি বদলানো জরুরি।

তিনি এজন্য আলাদা কমিশন গঠন করার প্রস্তাবও দেন। সেই সাথে প্রয়োজনে গণভোটের মাধ্যমে জাতীয় সংগীত নির্বাচনের পরামর্শ দেন।

তিনি বলেন, পৃথিবীতে বিভিন্ন দেশে জাতীয় সংগীত পরিবর্তনের নজির রয়েছে। এমনকি সংবিধান বদলানোর ঘটনাও অহরহ ঘটছে। সুতরাং হিন্দুত্ব সাংস্কৃতিক আধিপাত্য দোষে দুষ্ট একটি সংগীতকে পরিবর্তন করে গণমানুষের জীবনের সাথে প্রাসঙ্গিক কোন সংগীতকে জাতীয় সংগীত হিসেবে নির্বাচন করা হোক।

জাস্টিস্ট মুভমেন্ট আয়োজিত আলোচনাসভাটি পরিচালনা করেন সংগঠনের পরিচালক জিয়াউর রহমান। এতে প্রধান আলোচক ছিলেন দেশের আলোচিত ইসলামিক বক্তা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম
শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম