• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাগুরার চাঞ্চল্যকর

সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

   ১৩ মে ২০২৫, ০৩:০২ পি.এম.
ফাইল ছবি

আদালত প্রতিবেদক
মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। আদালতে সকালে এই বিচার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামী শনিবার (১৭ মে) দিন ধার্য করেন বিচারক এম জাহিদ হাসান। এর মধ্য দিয়ে অভিযোগ গঠন বা বিচার শুরুর ২১ দিনের মাথায় আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শেষ হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। এ পর্যন্ত মামলার বাদীসহ মোট ২৯ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় মঙ্গলবার (১৩ মে) আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন।

চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল বলেন, মাগুরার চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্কের দিন ধার্য ছিল। আদালতে সকালে এই বিচার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। এরপর মামলার রায়ের জন্য ১৭ মে দিন ধার্য করেন আদালত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে
বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে
নিম্ন আদালত দেখভালে ১৩ বিচারপতি, কে কোন বিভাগের দায়িত্বে
নিম্ন আদালত দেখভালে ১৩ বিচারপতি, কে কোন বিভাগের দায়িত্বে
আ. লীগ আমলের ডিবি-ডিএমপি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট
আ. লীগ আমলের ডিবি-ডিএমপি কর্মকর্তাদের সম্পদ অনুসন্ধানে হাইকোর্টে রিট