• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আন্তর্জাতিক শ্রমিক দিবস

শ্রমিক সমাবেশে টার্গেট বড় জমায়েত

   ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। আর সমাবেশকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে চলছে সমাবেশ মঞ্চ তৈরি কাজ। এছাড়া দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন টানানো, মাইকিং করাসহ নানা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আমরা বিষয়টি অবহিত করেছি।

সমাবেশ থেকে জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে জানিয়ে রিজভী বলেন, শ্রমিক দলের পক্ষ থেকে রাজধানীতে ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে।

শ্রমিক দলের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

বিএনপির দপ্তর সূত্র মতে, শ্রমিক দিবসের এই সমাবেশ সফল করতে ইতিমধ্যে কয়েক দফায় প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর বিএনপি। এছাড়া দলের অন্যান্য সংগঠনগুলোকে সমাবেশে সর্বোচ্চ জমায়াতে করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে মহানগর ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে সময়মতো উপস্থিত হওয়ার জন্য।

ঢাকা ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীরা এবং শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়। আগামী নির্বাচনকে সামনে রেখে শ্রমিক সমাবেশের মাধ্যমে বড় শো-ডাউন করতে চায় বিএনপি। 

এছাড়াও আগামীকালের সমাবেশ বড় শো-ডাউনের লক্ষ্যে রাজধানীতে মাইকিং করতে দেখা গেছে। নয়াপল্টন, গুলশান, বাড্ডাসহ ঢাকার বিভিন্ন এলাকায় সারাদিন মাইকিং করতে দেওয়া গেছে বিএনপিকে। সবাইকে সমাবেশে যোগ দিতে আহ্বান জানানো হয় মাইকিং করে। 

 খোঁজ নিয়ে জানা যায়, জনসভার মাধ্যমে শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। তবে, বিএনপির দায়িত্বশীল একটি সূত্র বলছে, দলের দ্বায়িত্বশীল নেতারা যেন সতর্কভাবে বক্তব্য দেন, সে ব্যাপারে শীর্ষ পর্যায় থেকে সতর্ক করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপি ও পুলিশের ওপর বড় হামলার শঙ্কায় দেশজুড়ে বিশেষ নিরাপত্তা
আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এনসিপি ও পুলিশের ওপর বড় হামলার শঙ্কায় দেশজুড়ে বিশেষ নিরাপত্তা
সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন
সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা