সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, মনে হয় জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণ মাথার ঘাম পায়ে ফেলে, নিজের জীবনের মায়া তুচ্ছ করে অর্থ উপার্জন করে। প্রবাসীরা স্বজনদের কাছ থেকে হাজার হাজার মাইল দূরে গিয়ে কষ্টার্জিত অর্থ দেশে পাঠায়। সেই টাকার উপর ট্যাক্স নিয়ে রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হয়। জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর থেকে অযথা সব আলাপের মাধ্যমে জনগণের টাকার অপচয় করা হচ্ছে। মনে হয় জাতীয় সংসদকে বিনোদন কেন্দ্রে রুপান্তরের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের মনে রাখা উচিত, সংসদ অধিবেশনে প্রতি মিনিটে প্রায় ৩ লাখ টাকা খরচ হয়। রাষ্ট্রের সম্পদ তাদের কাছে মানুষ আমানত রেখেছে। আমানতের খেয়ানত করে জনগণের অভিশাপ অর্জন করছেন কি-না ভেবে দেখছেন? আমরা সংদকে কার্যকরী আইনসভা হিসেবে দেখতে চাই। অপ্রাসঙ্গিক আলোচনায় প্রাসঙ্গিক বিষয় আড়ালে চলে যাচ্ছে। এসব ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যকরী হস্তক্ষেপ কামনা করছি।
ভিওডি বাংলা/আ







