• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মুখ খুললেন সেই নারী

মদ হাতে সমন্বয়ক পরিচয়ে ভিডিও ভাইরাল

   ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট
সম্প্রতি এক নারীর ব্যক্তিগত দৃশ্যের অন্তত তিনটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে দুটি ভিডিওতে ওই নারীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যায়। অপর এক ভিডিওতে তাকে একটি গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। আর ভিডিওগুলোতে দাবি করা হয়, তিনি সমন্বয়ক এবং তার নাম রুবাইয়া ইয়াসমিন।

তবে ধূমপান ও মদ্যপান অবস্থার দৃশ্য এবং গাড়ির ভেতরে বসে থাকার দৃশ্যের ভিডিওগুলো রুবাইয়া ইয়াসমিন নামে কোনো সমন্বয়কের নয়। এই কনটেন্টগুলোতে যে নারীকে দেখা যাচ্ছে তার নাম যুথী।

ওই নারীর ‘Mx juthi’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে। ওই অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওগুলোর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে থাকা নারীর চেহারায় মিল পাওয়া যায়। 

এদিকে, চলমান গুজবের নামে ‘Mx juthi’ নামের ওই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয়, তিনি কোনো সমন্বয়ক নন এবং নিজেকে শিক্ষার্থী হিসেবেও দাবি করেন না। তার ভাষ্য অনুযায়ী, পাঁচ-ছয় বছর আগেই তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন। 

তিনি জানান, মাহি নামের এক বান্ধবী মজার ছলে ভিডিওগুলো ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যদিও পরবর্তীতে ভিডিওগুলো মুছে ফেলা হয়, তবে ততক্ষণে তা ডাউনলোড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ, আলোচিত তিনটি ভিডিওই যুথী নামের ভিন্ন এক নারীর। তাছাড়া ‘রুবাইয়া ইয়াসমিন’ নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।

এদিকে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজকে সারাদিন 'সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন' নামে যে গুজবটা ছড়ানো হলো সোশ্যাল মিডিয়াতে, না জেনে না বুঝে অনেকেই সেটাতে শামিল হয়েছেন। কিন্তু দিনশেষে যা পেলাম, সেটা পুরোপুরি ভিন্ন। ভাইরাল হওয়া ভিডিওতে যাকে দেখা গেছে, তার নাম রুবাইয়া ইয়াসমিন নয়, বরং Mx Juthi নামে পরিচিত এক তরুণী। ওই তরুণীর কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তিনি কোনো সমন্বয়কও নন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ