• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইবিতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ পালন

   ১৬ এপ্রিল ২০২৫, ০৭:২২ পি.এম.

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'এবারের বৈশাখের স্বপ্ন শপথ, আগামীর বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হয়েছে।  

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় গরু-মহিষের গাড়ি, পালকি, কাস্তে, কোদালসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন সামগ্রী প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এছাড়া অভিনয়ের মাধ্যমে জুলাই আন্দোলনের বিভিন্ন চরিত্রকেও সেখানে ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন আমবাগানে অবস্থিত বাংলা মঞ্চে গিয়ে শেষ হয়। এসময়  সেখানে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনজুর রহমান বাংলা নববর্ষ বৈশাখের পহেলা দিনে না হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, "আগামীতে পহেলা বৈশাখ পালনে আর দেরি হবে না, ইসলামী মূল্যবোধের প্রতি লক্ষ্য রেখে,  বাঙালি সংস্কৃতির প্রতি লক্ষ্য রেখে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। এবিষয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারন নেই।"

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "ইবিতে যখন আমি শিক্ষক ছিলাম তখনও এতো বড় অনুষ্ঠান হতে দেখিনি। আজকে বাংলা বিভাগ সহ অন্যান্য বিভাগের সহযোগিতায় য়ে শোভাযাত্রা হয়েছে তার জন্য আমি অভিভূত হয়েছি। এটা একটি সার্বজনীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। আজকে মুক্ত মনে যে অনুষ্ঠান হলো এটা জুলাই পরবর্তী বাংলাদেশের সফলতা।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ যেসকল শহিদদের বিনিময়ে আজকের অনুষ্ঠান পালন করছি তাদেরকে উৎসর্গ করলাম।"

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম /এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন