• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

৪৬তম বিসিএসর লিখিত পরীক্ষা সময়সূচি প্রকাশ

   ১০ এপ্রিল ২০২৫, ০৮:২২ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক বিষয়) সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) কমিশন পরীক্ষার সময়সূচি প্রকাশ করে। পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৮ মে থেকে ১৯ মে পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিন (৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার কারিগরি বা পেশাগত এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের জন্য বাংলা (০০১) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১২ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টার সাধারণ এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের বাংলা (০০২) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর ১৩ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রার্থীর চার ঘণ্টার ইংরেজি (০০৩) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ মে সকাল ১০টা থেকে দুপুর দুপুর ২টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য চার ঘণ্টার বাংলাদেশ বিষয়াবলি (০০৫) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৫ মে সকাল ১০টা থেকে দুপুর দুপুর ১টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য তিন ঘণ্টার আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭) পরীক্ষা অনুষ্ঠত হবে। ১৮ মে সকাল সকাল ১০টা থেকে দুপুর দুপুর ১২টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য দুই ঘণ্টার গাণিতিক যুক্তি (০০৮) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বেলা সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য এক ঘণ্টার মানসিক দক্ষতা (০০৯) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৯ মে সকাল ১০টা থেকে দুপুর দুপুর ১টা পর্যন্ত সকল প্রার্থীর জন্য তিন ঘণ্টার সাধারণ এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচিতে উল্লেখ করা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময় সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে। প্রকশিত বিজ্ঞপ্তি সংশোধনের প্রয়োজন হলে সরকারি কর্ম কমিশন যেকোনও সময় সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান