• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

৪ প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’


প্রকাশ:  ৯ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
৪ প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

বিনিয়োগ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় দেশের ৪টি প্রতিষ্ঠানকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিনিয়োগ ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে।
 
এরমধ্যে উদ্ভাবনী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ফেব্রিক লাগবে, টেকসই ক্যাটাগরিতে ওয়ালটন, বিদেশি বিনিয়োগে বিকাশ ও স্থানীয় বিনিয়োগ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
 
এছাড়া বিনিয়োগ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়েছে কোরিয়ান এক্সপার্ট প্রসেসিং জোনকে। বাংলাদেশে ব্যবসায় অসামান্য অবদান রাখায় কোরিয়ান বিনিয়োগকারী কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
 
উল্লেখ্য, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন’। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন