• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু, ভারপ্রাপ্ত স্পিকারের কাছে ইসির চিঠি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর, সরাসরি ব্যাংকে জমা হবে আয়

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৪:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ফ্রিল্যান্সারদের জন সুখবর, সরাসরি ব্যাংকে জমা হবে আয়
ছবি: সংগৃহীত

অনলাইনভিত্তিক সেবা রপ্তানিকারক ও ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ইন্টারনেটভিত্তিক সেবা রপ্তানির বিপরীতে আয় গ্রহণে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও জটিলতা কমবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ইন্টারনেটের মাধ্যমে সেবা রপ্তানির ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের কোনো এক্সপোর্ট (এক্সপি) ফরম পূরণ করতে হবে না। ডিজিটাল নথি ও লেনদেনের প্রমাণের ভিত্তিতে সরাসরি বৈদেশিক আয় গ্রহণ ও হিসাবায়ন করা যাবে।

এছাড়া ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে ফরম-সি পূরণের বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে। ফলে নির্দিষ্ট সীমার মধ্যে বৈদেশিক আয় সরাসরি ব্যাংক হিসাবে জমা করা যাবে।

নির্দেশনায় বলা হয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারীর (ওপিজিএসপি) মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনা যাবে। এ ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগ থাকবে।

ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগও বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের বৈদেশিক আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য সেবা রপ্তানি থেকে পাওয়া আয়ের সর্বোচ্চ ৩০ শতাংশ এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করা যাবে।

এছাড়া দ্বৈত মুদ্রার ‘ফ্রিল্যান্সার কার্ড’-এর মাধ্যমে ইআরকিউ হিসাবের আওতায় বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ থাকছে। বিদেশি পেমেন্ট সেবা প্রদানকারীর সহায়তায় স্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সেবা প্রদানকারীর (পিএসপি) মাধ্যমেও আইসিটি খাতের আয় দেশে আনার সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন নির্দেশনার ফলে ফ্রিল্যান্সার ও অনলাইনভিত্তিক সেবা রপ্তানিকারকদের বৈদেশিক আয় দেশে আনার প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও স্বচ্ছ হবে। পাশাপাশি বৈধ পথে আয় দেশে ফেরানোর সুযোগ বাড়ায় লেনদেনে জবাবদিহিতাও নিশ্চিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈদেশিক আয় গ্রহণের প্রক্রিয়া সহজ হওয়ায় দেশের ফ্রিল্যান্সারদের আর্থিক সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে আসার পরিমাণও বাড়তে পারে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর একটি কাঁচাবাজারে সবজি কিনছেন ক্রেতারা। টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। ছবি: ভিওডি বাংলা
নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সীমিত আয়ের মানুষ
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা; এলএনজি আমদানিনির্ভর দেশ হিসেবে বাড়তি চাপে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
আইইএ’র প্রতিবেদন: মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি ঝুঁকিতে বাংলাদেশ, বাড়ছে এলএনজির চাপ
ছবি: সংগৃহিত
টানা দুই দফা বৃদ্ধির পর এবার স্বর্ণের দামে বড় পতন