• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

বিএনপি নেতার

বাড়িতে হামলার অভিযোগে অস্ত্রসহ আটক ২

   ১ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পি.এম.

সাভার প্রতিনিধি 

ঢাকার সাভারে ঈদের দিন রাতে এক বিএনপি নেতার বাড়িতে হামলার উদ্দেশে অস্ত্রসহ প্রবেশ করে পুলিশের হাতে আটক হয়েছে দুই দুর্বৃত্ত। এসময় তাদের সঙ্গে থাকা আরও অন্তত ৫/৬ জন পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।

সোমবার (৩১ মার্চ) রাতে সাভারের ছায়াবীথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর লায়ন খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটছে।

আটক ব্যক্তিরা হলেন, সাভারের বিনোদবাইদ এলাকার আলাউদ্দিন আলালের ছেলে বাশার শেখ (৩১) ও সাভারের ওয়াপদা রোড এলাকার বাসিন্দা রওশন আলীর ছেলে পারভেজ (২২)। তাদের মধ্যে বাশারের নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রতক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ঈদ উপলক্ষে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলমের বাসায় ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য আসেন। এসময় অভিযুক্ত দু’জনকে ভিড়ের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উপস্থিত লোকজন তাদেরকে আটক করে। 

এ ব্যাপারে বিএনপি নেতা লায়ন খোরশেদ আলম বলেন, পূর্ব শত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি দু’দিন আগে আমাকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়। সেই কল রেকর্ড আমার কাছে রয়েছে। তারই প্রেক্ষিতে আজকে আমাকে হত্যা করার জন্য এই ভাড়াটে খুনিদের বাড়িতে পাঠিয়েছে সে। আটক ব্যক্তিরা পুলিশের কাছে সেই স্বীকারোক্তিও দিয়েছে। এ ব্যাপারে আমি প্রশাসন ও সাভারবাসীর কাছে বিচার চাই এবং আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তা চাই।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জনকে ধারাল অস্ত্রসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
যশোরে ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ
ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, নির্মাণের দাবিতে মানববন্ধন
ব্রিজের অভাবে ৩০ হাজার মানুষের দুর্ভোগ, নির্মাণের দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু