• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

ভোট বিরোধীরা ষড়যন্ত্র করছে- টিপু

   ২৫ মার্চ ২০২৫, ০৯:১১ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘যারা ভোটকে ভয় পায়, তারা দেশ নিয়ে দেশে ও দেশের বাহিরে ষড়যন্ত্র করছে। আমরা দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছি। বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী, উন্নয়ন ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী।’

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে বাগাতিপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।

তাইফুল ইসলাম টিপু বলেন, সাত মাস হচ্ছে ফ্যাসিবাদের পতন হয়েছে। হাসিনার বিদায় হয়েছে। গত তিন মাস আগে তমালতলার স্কুল মাঠে ঘোষণা দিয়েছিলাম লালপুর-বাগাতিপাড়াকে বাংলাদেশের মধ্যে মডেল থানাতে রূপান্তরিত করব। আমরা ইতোমধ্যে বাগাতিপাড়ার উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছি। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আপনারা এমপি আগেও বানিয়েছেন, আগামীতেও বানাবেন। তবে উন্নয়নের জন্য যে নেতৃত্ব দরকার তা আপনাদের বেছে নিতে হবে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে লালপুর বাগাতিপাড়া তথা পুরো দেশকে ঐতিহাসিক রূপ দেয়া হবে। আপনারা কারো সাথে বিভেদ করবেন না।

এসময় বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় এবং শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল
ফেনীতে আ. লীগের ঝটিকা মিছিল