• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রূপপুরের ‘বালিশ কাণ্ড’, জাদুঘরে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়

ফিল্মফেয়ার

‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ জয়া

   ১৮ মার্চ ২০২৫, ০২:০৮ পি.এম.

বিনোদন ডেস্ক,
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা।

বরাবরই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে মেলে ধরেন জয়া আহসান। সেই রূপ-বৈচিত্র্য এবার অনেক বড় সম্মাননা এনে দিলো এ অভিনেত্রীকে। সোমবার (১৭ মার্চ) কলকাতার টালিগঞ্জে প্রথমবারের মতো বসেছিল চলচ্চিত্র জগতের স্টাইলিস্ট-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। এই আসরে অন্য সবার মধ্য থেকে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ লাভ করেন লাস্যময়ী সুন্দরী এ অভিনেত্রী।

জয়া আহসান তার পুরস্কারপ্রাপ্তির এ খবর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ভাগ করে নিয়েছেন। পোস্ট করেছেন বেশ কিছু ছবিও। এতে বিভিন্ন ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে তাকে। ছবিতে তার পরনে ছিল অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। টেনে বাধা চুল আর হালকা গয়নায় গ্ল্যামার তীব্র হয়ে উঠেছে তার।

ছবিন ক্যাপশনে জয়া লিখেছেন, এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি আমি। ফিল্মফেয়ার সবসময় বিশেষ অনুভূতি দিয়েছে আমাকে। এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল