• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৮ জুন থেকে পর্যটন ভিসা চালু করছে ভারত

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৪:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর পর আবারও পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৮ জুন থেকে এ ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। পরে ভিসা কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যটন ভিসা চালুর ঘোষণা দেন তিনি।

হাইকমিশনার বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, পর্যটন ভিসার জন্য স্বাভাবিক আবেদন কার্যক্রম পুনরায় শুরু করছি। আগামী ২৮ জুন থেকে আবেদন জমা দেওয়া যাবে। মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা সুবিধাও অব্যাহত থাকবে।’

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর পাঁচটি ভিসা কেন্দ্র থেকে পর্যটন ভিসা দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য কেন্দ্রগুলোও চালু করা হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন সময় কয়েকটি কেন্দ্রের কার্যক্রম স্থগিত রাখা হয়।

ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেন, পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
ছবি: সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে মাঠে প্রতিমন্ত্রী, জিগাতলা ও কুতুবখালীতে অভিযান
ছবি: ভিওডি বাংলা
ফাতেমা সালাম সরকারের উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে পরিবেশ উন্নয়ন সংস্থা