• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৬

   ৮ মার্চ ২০২৫, ১২:৪৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৮ মার্চ) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়ে আজ দুপুরে প্রেস ব্রিফিং করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫) গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে। হাতে ও পায়ে গুলিবিদ্ধ আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনশ্রী সি ব্লকে 'অলঙ্কার' নামে তাঁর একটি গয়নার দোকান রয়েছে।রাতে দোকান বন্ধ করে ২০০ তোলা স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ