• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

ইবিতে শিবিরের গণ ইফতার

   ৬ মার্চ ২০২৫, ০৭:৪৪ পি.এম.

ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে ইবি শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে  ছেলেদের এবং উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল সংলগ্ন মেয়েদের মাঝে সতেরো শতাধিক পেকেট ইফতার বিতরণ করা হয়। 

সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের ইফতার আমন্ত্রণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আসরের নামজ পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও পার্শ্ববর্তী মেস থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে সমবেত হয়।এসময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ইফতার গ্রহণ করে। 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ক্যাম্পাসে শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তাহলে ক্যাম্পাসে সুষ্ঠ রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবে।

শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি বলেন, আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একদিন ইফতার করানোর ব্যবস্থা করেছি আমরা। ছাত্রশিবির ভবিষ্যতে আরো শিক্ষার্থীবান্ধব কাজ করবে।

শাখা শিবির সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, প্রত্যাশার চেয়ে বেশি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ইফতার করেছে। প্রায় ১৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পেরেছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন