• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপনা থেকে শেখ পরিবারের নাম পরিবর্তন

   ৫ মার্চ ২০২৫, ০৫:৪৮ পি.এম.

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা একাডেমিক ভবন ও বিভিন্ন হলের নাম পরিবর্তন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।  গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৬৭ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা স্থাপনা/প্রতিষ্ঠানের সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপন/প্রতিষ্ঠানের নাম গত ২৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৭তম (সাধারণ) সভার ৬ নং প্রস্তাব ও সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হলো।

এ সিদ্ধান্ত অনুযায়ী, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' হলের নাম পরিবর্তন করে 'শাহ আজিজুর রহমান' হল, শেখ রাসেল হলের পরিবর্তে 'শহীদ আনাছ' হল এবং নারী শিক্ষার্থীদের জন্য 'বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব' হলের নাম পরিবর্তন করে 'উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা' হল, শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে 'জুলাই-৩৬' হল রাখা হয়েছে। এছাড়া ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন এর পরিবর্তে নতুন নামকরণ করা হয়েছে 'ইবনে সিনা বিজ্ঞান ভবন'।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর
জগন্নাথের দ্বিতীয় ক্যাম্পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক অঙ্গনে কুবির শিক্ষার্থীরা, মালয়েশিয়ার এক্সচেঞ্জ প্রোগ্রামে আবেদন শুরু
আন্তর্জাতিক অঙ্গনে কুবির শিক্ষার্থীরা, মালয়েশিয়ার এক্সচেঞ্জ প্রোগ্রামে আবেদন শুরু
বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক: গণসাক্ষরতা অভিযান
২০২৬-২৭ অর্থবছর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক: গণসাক্ষরতা অভিযান