• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ কর্মসূচি নির্ধারণে শনিবার বৈঠকে বসছে বিএনপি ফ্যাসিবাদে ফিরলে রাজপথেই পতন ঘটানো হবে: ইসহাক সরকার কৃষকের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রী জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে: নাহিদ ইসলাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হরমুজ প্রণালিতে 'বন্ধু' দেশগুলোর ফি মওকুফের ঘোষণা

গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালন

   ২ মার্চ ২০২৫, ০৮:১৫ পি.এম.

ঢাবি প্রতিনিধি

২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ রোববার বেলা তিনটায় ঐতিহাসিক বটতলায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ নামের এই সংগঠন আত্মপ্রকাশের ঘোষণা দেয়। সেদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ছয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতার নাম প্রকাশ করা হয়। পরদিন ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

রোববার ২ মার্চ জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক আবদুল কাদের। এ সময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর আজকের কর্মসূচি সম্পর্কে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম সাংবাদিকের বলেন, ‘বাঙালি জাতির যত লড়াই–সংগ্রাম আছে, সেই লড়াই–সংগ্রামের প্রতি গণতান্ত্রিক ছাত্রসংসদ শ্রদ্ধাশীল। সেই পরিপ্রেক্ষিতেই আজকের পতাকা দিবস উপলক্ষে আমাদের এই কর্মসূচি।’ তিনি আরও বলেন, ’২৪-এর যে চেতনা ও ’৭১-এর যে চেতনা, সেই চেতনা সামনে রেখে গণতান্ত্রিক ছাত্রসংসদ এগিয়ে যাবে এবং ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২ মার্চ ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে ছাত্রনেতারা বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই পতাকায় সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে লাল বৃত্তে ছিল বাংলাদেশের মানচিত্র। স্বাধীনতার পর মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ ও রং নির্ধারণ করা হয়। এটিই বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপ। ১৯৭২ সালের ১৭ জানুয়ারি এই পতাকা সরকারিভাবে অনুমোদিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ
ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত, জরুরি সভা ডেকেছে ছাত্রদল
ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত, জরুরি সভা ডেকেছে ছাত্রদল
ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ
ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘দাঁত ফেলে’ দেওয়ার হুমকির অভিযোগ