শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তিনি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক দুই রাষ্ট্র প্রধানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সমাধিস্থলে কিছু সময় নীরবতা পালন ও দোয়া-মোনাজাতে অংশ নেন তাঁরা।
এরআগে সকাল ১১টায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
দায়িত্ব পালনের প্রথম দিনেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দেশের অন্যতম রাজনৈতিক নেতৃত্বের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হাফিজ উদ্দিন আহমদ তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেন। তাঁর এ কর্মসূচিকে রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য